সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

 অবশেষে পুলিশের জালে ধরা পড়লো বালিয়াডাঙ্গীর আতঙ্ক, ৩২ টি মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মোজাম। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কৌশলে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ালেও এবার আর রক্ষা পায়নি সে। গ্রেফতারকৃত মোজাম্মেল হক মোজাম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ইয়াবা সহ ৩২ টি মামলা রয়েছে। স্থানীয়রা জানান, এতগুলো মামলার আসামী হয়েও মোজাম দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়িয়েছে। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। এলাকাবাসীর দাবি, এই মাদক সম্রাটকে আইনের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জেল থেকে বের হয়ে সে আবারো সমাজকে নষ্ট করার কাজে লিপ্ত হবে। ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬