সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

রৌমারী সীমান্তে উত্তেজনা: গুলি ও ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি চালনার পর এবার সীমান্ত এলাকায় ড্রোন ওড়ানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্ত অঞ্চলে একটি ড্রোন ওড়ার দৃশ্য দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।

এর আগে একই দিন ভোরে রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন করার ঘটনায় বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ে। জানা যায়, ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার অধীন কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করেন।

বিজিবি সদস্যরা পুশইন হওয়া ব্যক্তিদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ তাদের প্রতি অশোভন আচরণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি গুলি চালায়। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিজিবির সঙ্গে শূন্যরেখায় অবস্থান নিতে শুরু করেন, ফলে সীমান্ত এলাকায় উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়।

ঘটনার পর থেকে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয়দের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারী সীমান্তে উত্তেজনা: গুলি ও ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগ

আপডেট সময় : ০৬:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫