সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ফের ১৯ জনকে পুশ ইন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে আবারও ১৯ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারত। সোমবার (২৬ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক সূত্র।

সূত্র জানায়, পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, এসব ব্যক্তি ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিমানযোগে আগরতলা হয়ে দক্ষিণ ত্রিপুরার করবুক সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় নিয়ে আসা হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ ভোরে আচালং সীমান্ত দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়। পুশ ইন হওয়া ব্যক্তিরা দাবি করছেন, তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে হরিয়ানায় গিয়েছিলেন।

বিজিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরেজমিনে গিয়ে তাদের বিষয়ে খোঁজ নেয়া হবে। পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “পুশ ইন হওয়া ব্যক্তিরা বর্তমানে বিজিবির নিরাপত্তায় একটি বিদ্যালয়ে অবস্থান করছেন। তারা যদি প্রকৃতপক্ষে বাংলাদেশি হন, তাহলে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে। আর অনুপ্রবেশকারী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, চলতি মে মাসে এর আগেও কয়েকদফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর, তাইন্দং, পানছড়ির লোগাং ও রামগড় সীমান্ত দিয়ে মোট ৭১ জনকে পুশ ইন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ফের ১৯ জনকে পুশ ইন

আপডেট সময় : ০৭:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫