সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশের পর জামিনে মুক্ত সাংবাদিক রেজানুর ইসলাম ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেক আইডির আড়ালে অপপ্রচার: কবরের উপর ভবন নির্মাণের ঘটনা নিয়ে তোলপাড় নরোত্তমপুর ইউনিয়ন চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযুক্ত ছিনতাইকারী রবিন গ্রেফতার ফাঁসেরটেকে মাদকের আস্তানায় অভিযান: স্থানীয়দের হাতে আটক ৪, পুলিশের হেফাজতে হস্তান্তর জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান কারওয়ান বাজারে ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্টের ওপর হামলা: সাংবাদিক সমাজে ক্ষোভ এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ০২:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মানবাধিকার রক্ষা ও ভিকটিম সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান।

শনিবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO-এর আরও সাতজন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ মুন্না, নির্বাহী সদস্য মোঃ সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক এম.এ. আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, সিলেট বিভাগীয় সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগীয় সভাপতি শরীফ হোসেনসহ ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একই সূত্রে গাঁথা দুটি শক্তি। সত্য উদঘাটন এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিত।”

এদিকে VSHRO পরিবারের পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, এই সম্মাননা মানবাধিকার প্রতিষ্ঠা, ভুক্তভোগীদের সহায়তা এবং স্বাধীন গণমাধ্যমের পক্ষে কাজ করার ক্ষেত্রে তাদের দায়িত্ববোধ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

আপডেট সময় : ০২:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬