সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ০২:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

মানবাধিকার রক্ষা ও ভিকটিম সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান।

শনিবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO-এর আরও সাতজন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ মুন্না, নির্বাহী সদস্য মোঃ সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক এম.এ. আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, সিলেট বিভাগীয় সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগীয় সভাপতি শরীফ হোসেনসহ ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একই সূত্রে গাঁথা দুটি শক্তি। সত্য উদঘাটন এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিত।”

এদিকে VSHRO পরিবারের পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, এই সম্মাননা মানবাধিকার প্রতিষ্ঠা, ভুক্তভোগীদের সহায়তা এবং স্বাধীন গণমাধ্যমের পক্ষে কাজ করার ক্ষেত্রে তাদের দায়িত্ববোধ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

আপডেট সময় : ০২:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬