সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা

খোরশেদ আলম শার্শা সংবাদদাতা :
  • আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

  যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছে বললেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (১১ই জুন-২০২৬ ইং) সকাল ১০:৩০ টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার মোড়ে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলার এজাহার দায়ের করেছেন সংবাদকর্মী’  সেন্টু’। আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে সন্ত্রাসী ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার মোটরসাইকেলে গতিরোধ করে। এ সময় তারা রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু, বলেন, আমি প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। কাগজপুকুর বাজারে পৌঁছালে- পুর্বথেকে ওত পেতে থাকা ঝন্টু ও তার সাঙ্গ-পাঙ্গদেরকে সাথে নিয়ে আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে সালিস ছিলো। সেখানেও তার যাওয়ার কথা ছিলো বলেও তিনি আরো জানান। ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬