সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

গাইবান্ধায় স্ত্রীর খোঁজকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, যুবককে কুপিয়ে গুরুতর জখম

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

 গাইবান্ধা সদর উপজেলার চকগয়েশপুর গ্রামে স্ত্রীর খোঁজ জানতে চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের পরিবারের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাজা মিয়া (৩৫), যিনি বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগকারী মোঃ মহির উদ্দিন (৭২), পিতা-মৃত শামছুল হক, জানান তার স্ত্রী মোছাঃ আছিয়া বেগম দীর্ঘদিন ধরে নিখোঁজ। সম্প্রতি তিনি জানতে পারেন, ঢাকায় বসবাসরত মোঃ শামীম (৫০), পিতা-মৃত ছাত্তার এর বাড়িতে তিনি অবস্থান করছেন। গত ১৮ মে সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে শামীম ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেন। পরে ছেলে রাজা মিয়া তাকে উদ্ধার করেন। এরপর শামীম (৫০), মোঃ দুখু মিয়া (৪৫), মোঃ ছাইফুল (৬০), মোছাঃ শাহানা (৩৫), মোঃ রাব্বী (২২) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মহির উদ্দিনের বাড়িতে হামলা চালায়। তারা রাজা মিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং দুখু মিয়া তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, রোগীর শরীরে ধারালো ও দেশীয় অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মাথা ও কানসহ বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত থাকায় তাৎক্ষণিক সেলাই ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহত রাজা মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় স্ত্রীর খোঁজকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, যুবককে কুপিয়ে গুরুতর জখম

আপডেট সময় : ০২:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬