সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি-আর চাল বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ বধির সংঘ-এর উদ্যোগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সরকারি জি-আর চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সংঘের কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন। তিনি নারায়ণগঞ্জ বধির সংঘের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে শিক্ষা, সচেতনতা ও মানবিক সহায়তার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব আয়াত আলী, মোস্তফা কন্ট্রাকটর, মনির হোসেন, গাজী শাহ আলম, মাহমুদুর রহমান, এমদাদ ও নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে জি-আর চাল বিতরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি-আর চাল বিতরণ

আপডেট সময় : ০৩:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬