সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব

 শামীম তালুকদার,
  • আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

নেত্রকোণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১ মে ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম। ওই পুর্ণাঙ্গ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন তালুকদার সজিব। সাখাওয়াত হোসেন তালুকদার সজিব, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি উক্ত ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সফল আহ্বায়ক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমপি নুরুল আমিন এমপি হতে টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন প্রবীণ নেতা মতিউর রহমান তালুকদার। তারই কনিষ্ঠ পুত্র জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত ছাত্রনেতা বলেন, “ছাত্রদলের এই নতুন কমিটি দলের আদর্শ রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “ত্যাগী ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।” কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব

আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬