সর্বশেষ
রক্তদানে আমরা শেরপুর এর নকলা উপজেলার নতুন কমিটি শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক! জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার জীবনযুদ্ধে হার মানলো কিশোর স্কাউটার আশেফ আলী মানুষের সেবার স্বপ্ন নিয়ে পথচলা—আইসিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, গ্রামজুড়ে শোক ময়মনসিংহের ফুলপুরে নাতির দা’র কোপে বৃদ্ধ দাদী খুন, ঘাতক নাতি আটক দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস অতিরিক্ত টোলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে ক্ষোভ, ডিসি অফিসের সামনে মানববন্ধন কামরাঙ্গীরচরের ডলফিন হাসপাতালে সেবার নামে অবহেলার অভিযোগ, অসুস্থ শিশুকে নিয়ে অভিভাবকের মর্মান্তিক অভিজ্ঞতা সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস

 শার্শা সংবাদদাতা :
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ গরুর হাটের (পশুহাট) ইজারা অবশেষে সম্পন্ন হয়েছে।  ২৯ এপ্রিল – ২০২৬ ইং (বুধবার) বিকাল ৩ ঘটিকার সময়, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের উপস্থিতিতে পরিচালিত এই ডাক প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে কুদ্দুস আলী বিশ্বাস গরুহাটের ইজারা লাভ করেন। পুরো কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, বাগআঁচড়া সাতমাইল গরুহাট দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যেখানে প্রতি বছর হাজার হাজার গবাদিপশুর ক্রয়-বিক্রয় হয়। নতুন ইজারাদারের মাধ্যমে হাটের ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী। এ বিষয়ে কুদ্দুস আলী বিশ্বাস জানান, তিনি হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে হাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। জানা গেছে, এদিন উপজেলা পরিষদের সেমিনার হলে যশোরের শার্শার সাতমাইলের উক্ত গরুহাটের উন্মুক্ত ইজারা ডাকে ও ঘোষণায় হাটপ্রতি ৩৮০০০০=/( তিন লক্ষ আশি হাজার টাকায় ইজারা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কুদ্দুস আলী বিশ্বাস। এসময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা আশা ব্যক্ত কামনা করেছেন। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় এই পশুহাটে শুরু হবে স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চলসহ দূর-দূরান্ত থেকে আগত ছোটবড় সকল পশুপালনকারী-উদ্যোক্তা খামারি ও ব্যাপারীদের আগের মত গরু ছাগল কেনাবেচা।  উল্লেখ্যঃ স্থানীয় কয়েকশত পরিবার এই হাটের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। রাষ্ট্রপক্ষ আজকের এই ইজারা দেওয়ার মাধ্যমে স্বস্তি ফিরে পেল স্থানীয় কয়েকশো পরিবার এবং সরকার পাবে তার প্রাপ্য রাজস্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস

আপডেট সময় : ০৩:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬