সর্বশেষ
গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে গাইবান্ধায় আইনগত সহায়তা দিবস পালিত: সচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা ঢাকার চকবাজারে ব্যবসার করুণ বাস্তবতা—ভ্যাট ট্যাক্স ও নানা খরচে দিশেহারা ব্যবসায়ীরা আজিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, রহমতগঞ্জের দাপুটে জয়, শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিভে যাচ্ছে এক কিশোরের জীবনপ্রদীপ: বাঁচতে চায় স্কাউট শিক্ষার্থী আশেফ” রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন ফুল মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

  খোরশেদ আলম, যশোর সংবাদদাতা : যশোরের শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এছাড়াও যশোরের ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন তিনি। ২৭ এপ্রিল সোমবার ২০২৬ ইং তারিখে  বেলা ১১ টা ৩৫ মিনিটের সময়, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান- যশোরের শার্শা উপজেলার উলাশীতে যদুনাথপুর এলাকার জিয়া খাল এর প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পুন:খননের কার্যক্রম-কর্মসূচির অংশ হিসাবে মাটি কেটে শুভ উদ্বোধন করেছেন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।  এদিন উদ্বোধনের আগ মুহূর্তে যশোর বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, যশোরের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৮৫, যশোর – ১ ( শার্শা ) আসন এর সংসদ সদস্য বর্তমান এমপি মাওলানা আজিজুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী এবং সংবাদকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন। এদিন জিয়া খাল পুনঃখনন উদ্বোধনস্থলে স্থানীয় সাংবাদিকরা উচ্চ আওয়াজে বেনাপোলবাসীর প্রাণের দাবি একটি আধুনিক হাসপাতালের কথা, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে তিনার নিকট বেনাপোলে হসপিটালের দাবির কথা জানালে, প্রধানমন্ত্রী সেই দাবিকে গুরুত্ব দিয়ে বেনাপোলে হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন এবং মাইকে ঘোষণার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ প্রদান করেন। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বেনাপোলবাসীর দীর্ঘদিনের কষ্ট লাভের একটি আশার আলো। এরপর তিনি যশোর জেলা সদর উদ্দেশ্যে রওনা দিয়ে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এবং যশোরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।  এছাড়াও তিনি এদিন বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখেন। উল্লেখ্য:- ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি প্রথম ১৯৭৬ সালের ১লা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে খননের উদ্বোধন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬