সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন ফুল মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

—নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হাইকোর্ট মোড়ের ফুল মার্কেট এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দুটি অটোরিকশা ব্যবহার করে তার ওপর হামলা চালানো হয়। হামলায় জড়িত ছিল দুই নারী, একজন পুরুষ এবং দুইজন চালক। প্রথমে একটি অটোরিকশা দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এরপর আরেকটি অটোরিকশা তার ওপর উঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় মোঃ জসিম উদ্দিন গুরুতর আহত হন। তার বাম পায়ের হাঁটু ও টাখনুতে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি পুলিশ কেস হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জানান, হামলাকারীদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, যার পাকা দাড়ি ছিল এবং তিনি মুখে মাস্ক পরা ছিলেন। আকস্মিক হামলার কারণে তিনি স্পষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারেননি। তবে তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা সংঘটিত হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, সুস্থ হয়ে তিনি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা নেবেন। একই সঙ্গে নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
এ ঘটনায় তিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন ফুল মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬