সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা একাধিক মামলার পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ অবশেষে র্যাব-৭’র জালে গ্রেফতার হয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধে জড়িত এই সন্ত্রাসীকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছিল চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ‘গলাকাটা বাচা’ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ও তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। তার নেতৃত্বে সংঘটিত একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ ছিল আতঙ্কগ্রস্ত। র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, সাদ্দাম হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে সাদ্দাম হোসেন (৩৭), পিতা—আব্দুল করিম, সাং—মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, থানা—বায়েজিদ বোস্তামী, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ এবং সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের আতঙ্ক ‘গলাকাটা বাচা’ গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে আরও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে

আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬