সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

সাম্প্রতিক উত্তেজনায় মেট্রোরেলে সর্বোচ্চ সতর্কতা: অনির্দিষ্টকালের জন্য সব ছুটি বাতিল

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত বিবেচনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। একই সঙ্গে মেট্রোরেল পরিচালনা ও নির্মাণ কার্যক্রমের সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, “মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, স্টেশন, ডিএমটিসিএলের অধীন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।” সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের দ্রুত এ নির্দেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি আলাদা চিঠি ইস্যু করা হয়েছে। একটিতে বিশেষ নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, অন্যটিতে সংস্থার সব পর্যায়ের কর্মীদের ছুটি স্থগিত করা হয়েছে।

তারা আরও বলেন, “মেট্রোরেলের সব অবকাঠামো এখন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে অন্তর্ভুক্ত। সাম্প্রতিক আন্দোলন, কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি আন্দোলন, মিছিল ও সংঘাতের ঘটনায় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মেট্রোরেলকে ঘিরে এই বিশেষ পদক্ষেপও তারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাম্প্রতিক উত্তেজনায় মেট্রোরেলে সর্বোচ্চ সতর্কতা: অনির্দিষ্টকালের জন্য সব ছুটি বাতিল

আপডেট সময় : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫