সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

রক্তের কোনো সংকট নেই, বার্ন ইনস্টিটিউটে অহেতুক ভিড় না করার আহ্বান

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,

“আমাদের কাছে পর্যাপ্ত রক্ত মজুত রয়েছে। অসংখ্য স্বেচ্ছাসেবী রক্তদাতা প্রস্তুত। সবাই মানবিক দায়িত্ববোধ থেকে রক্ত দিতে আসছেন, কিন্তু অনুগ্রহ করে অহেতুক ভিড় না করে ধৈর্য ধরুন। কারণ অতিরিক্ত ভিড় চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে।”

তিনি আরও জানান, বর্তমানে নেগেটিভ ব্লাড গ্রুপের কিছু ইউনিট অতিরিক্ত লাগতে পারে। তবে প্রয়োজন হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

“রোগীদের শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই পরিস্থিতি বিশ্লেষণ করে ৬ থেকে ৮ ঘণ্টা পর আবার সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে,”—বলেন তিনি।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, পেশাজীবীসহ নানা বয়সের নারী-পুরুষ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভিড় করেন রক্ত দিতে। এই উদারতা প্রশংসার দাবিদার হলেও চিকিৎসা কার্যক্রমে বাধা না দিয়ে নিয়ন্ত্রিতভাবে সহায়তা করাই অধিক কার্যকর বলে মনে করছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ‘এফটি-৭ বিজিআই’ বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলমান ছিল এবং শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন। ফলে প্রাণহানির পাশাপাশি বিপুল সংখ্যক শিশু গুরুতর দগ্ধ হয়।

দেশজুড়ে শোকাবহ এই ঘটনার পর আহতদের চিকিৎসা, রক্ত সংগ্রহ ও স্বজনদের সহায়তায় বার্ন ইনস্টিটিউটে নিরলস কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রক্তের কোনো সংকট নেই, বার্ন ইনস্টিটিউটে অহেতুক ভিড় না করার আহ্বান

আপডেট সময় : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫