সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: কারফিউ জারি, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

বিস্তারিত প্রতিবেদন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্ভূত সহিংস পরিস্থিতির জেরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, বুধবার রাত (১৬ জুলাই) থেকে যৌথ বাহিনীর একটি বিশেষ দল একাধিক স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারফিউর কারণে পুরো শহরে জনশূন্যতা নেমে এসেছে। অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার বন্ধ রয়েছে। শুধুমাত্র কিছু রিকশা সীমিত পরিসরে চলাচল করলেও বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন একেবারেই বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির কারণে শহরের বাসিন্দারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, এনসিপির ঘোষণা অনুযায়ী বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করার কথা থাকলেও প্রশাসন থেকে অনুমতি না মেলায় সেটি ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সংঘর্ষ শুরু হলে পুলিশ কঠোর অবস্থান নেয় এবং পরে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: কারফিউ জারি, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫