সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। অভিযোগপত্রে মোট ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহত আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ধারাবাহিক তদন্তের পর গত ৫ মে আদালতের নির্দেশে প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫