সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

৩৪ নং ওয়ার্ড যুবদলে নতুন নেতৃত্বের দাবি: রাজপথের পরীক্ষিত সৈনিক জীবন হোসেনের নাম আলোচনায়

রাজিবুল হক রনি :
  • আপডেট সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৪ নং ওয়ার্ড যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনে তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বয়স নয়, বরং রাজপথের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগী মনোভাবই হোক নতুন নেতৃত্ব নির্বাচনের প্রধান মাপকাঠি। আর এই আলোচনায় এবার সামনের সারিতে উঠে এসেছে জীবন হোসেনের নাম।
৩৪ নং ওয়ার্ড যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জীবন হোসেনকে তারা কেবল একজন সংগঠক হিসেবেই নয়, বরং দলের এক বিশ্বস্ত অভিভাবক হিসেবে বিবেচনা করেন। তৃণমূল কর্মীদের ভাষ্য, দলের প্রতিটি সংকটে, বিপদে-আপদে জীবন হোসেনকে তারা সবসময় ছায়ার মতো পাশে পেয়েছেন। তৃণমূলের ভাষায়, “তিনি আমাদের নয়নের মনি।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জীবন হোসেন দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও সরে যাননি। রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে সামনের সারিতে থাকা এই লড়াকু সৈনিক দল ও আদর্শের প্রতি তার আনুগত্য প্রমাণ করেছেন বারবার।
স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়, শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, বরং দীর্ঘ সময় ধরে জীবন হোসেন নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলমত নির্বিশেষে জনগণের যেকোনো প্রয়োজনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, যা তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
এ বিষয়ে স্থানীয় যুবদলের বেশ কয়েকজন কর্মী বলেন, “জীবন হোসেন দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। তিনি রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী নেতা। ৩৪ নং ওয়ার্ড যুবদলের আগামী কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব হিসেবে আমরা তাকেই দেখতে চাই। তার হাতেই সংগঠনটি সঠিক পথে এগিয়ে যাবে এবং তৃণমূলের কর্মীদের মনোবল আরও সুসংহত হবে।”
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে জীবন হোসেনের দীর্ঘদিনের অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩৪ নং ওয়ার্ড যুবদলে নতুন নেতৃত্বের দাবি: রাজপথের পরীক্ষিত সৈনিক জীবন হোসেনের নাম আলোচনায়

আপডেট সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬