সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত আবুল বাসার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আবদুল রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এবং একজন সক্রিয় কর্মী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং পার্টি মির্জাগঞ্জ থানার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আবুল বাসারের নিজস্ব বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতর পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ভিভো (vivo y21) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ৮টার দিকে তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মিজাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ বলেন, কার মধ্যে কি আছে সেটা তো বোঝা যায় না। এ ধরনের কর্মকাণ্ড ছাত্রদল প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতে দিবেও না। তিনি কাকরাবুনিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম কিনেছিল এবং জমাও দিয়েছিল।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেপ্তারকৃত আসামি নিজের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে মিজাগঞ্জ থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬