সর্বশেষ
ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ, কুবিতে ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ আয়োজক কমিটি গঠিত কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

শেরপুর জেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান যাচাই করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (৯ নভেম্বর) চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখতে পান জেলা প্রশাসক। এত কম উপস্থিতিতে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন শিক্ষকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার পাওয়া যায় ৮৪ শতাংশ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ফরিদা ইয়াসমিন। ইংরেজি ও গণিতে তাদের পারদর্শিতা যাচাই করেন।

এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কিছুটা দুর্বলতা লক্ষ করেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ তুলে দেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো এবং সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশের উন্নয়নে নিয়মিত পরিদর্শন এবং তদারকি চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

আপডেট সময় : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬