সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিংঅনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার, কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার,

শেরপুর জেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। গত প্রায় ৪ বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি।

আজ সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার,

আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬