সর্বশেষ
কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় তালবীজ রোপণ শারদীয় দূর্গাপূজায় যশোর সীমান্ত এলাকাসহ যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতারসহ নগদ টাকা ও আলামত উদ্ধার মাত্র ৯ ও ১১ বছর বয়সেই কুরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর সংবর্ধনা

নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে উন্নত জাতের ফসল চাষ, মাটির গুণাগুণ বিবেচনা এবং একই জমিতে বছরে তিন ফসল উৎপাদনের কৌশল নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। শুক্রবার (১৬ অক্টোবর) নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৫০ জন কৃষক-কৃষাণি অংশ নেন। প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত জাত, মাটির গুণাগুণ, বছরে তিন ফসল উৎপাদনের সম্ভাবনা এবং ডিএপি সারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আশিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন ড. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। সভাপতির বক্তব্যে ড. আশিকুর রহমান বলেন, বিনা এ পর্যন্ত ২২টি ফসলের ১৩৯টি জাত উদ্ভাবন করেছে। এসব জাতের বৈশিষ্ট্য, উপযোগিতা ও অঞ্চলভেদে চাষাবাদের সম্ভাবনা সম্পর্কে তিনি কৃষকদের ধারণা দেন। প্রধান অতিথি ড. মাহবুব আলম একই জমিতে বছরে তিন ফসল উৎপাদনের জন্য উপযুক্ত জাত নির্বাচন ও মাটির গুণাগুণ বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জমির উপযোগিতা অনুযায়ী ফসল নির্বাচন এবং আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ফসলের উৎপাদন বৃদ্ধি ও মাটির পুষ্টি ব্যবস্থাপনায় ডিএপি সারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি সারের সঠিক প্রয়োগপদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জাত নির্বাচন, জমির উপযোগিতা অনুযায়ী চাষাবাদ এবং সারের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ

আপডেট সময় : ০২:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬