সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিংঅনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার, কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ

নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

কাশেম বিন আবু জুবায়ের নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। পরিদর্শনের সময় ডিআইজি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন। ডিআইজি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬