সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিংঅনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার, কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ

রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চারঘাট থানার ইউসুফপুর বিওপি ও চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫০০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এর আগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল চারঘাট থানার টাংগন পূর্বপাড়া অভিযান চালিয়ে ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬