ময়মনসিংহের ফুলপুর পূর্ব ফতেপুর হালিমাতুস সাদিয়া (রা) মাদ্রাসার দোয়া ও ছবক অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১১:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ফুলপুর ময়মনসিংহের ফুলপুর উপজেলা ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ফতেপুর ডোবারপাড় হালিমাতুস সাদিয়া( রা) মহিলা মাদ্রাসার কর্তৃক ছাত্র ছাত্রীদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী সুলতান আহাম্মদ ফুলপুরী উক্ত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে আলোচনা করেন পীরে কামেল ক্বারী সুলতান আহাম্মাদ ফুলপুরী। দ্বীনি এ মাদ্রাসায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা ছোট ছোট শিশু থেকে মহিলাদের জন্য রয়েছে ধর্মীয় সুশিক্ষার ব্যাবস্থা। উক্ত মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা ইংরেজি অংক সহ ইমান আমলের সুশিক্ষার ব্যাবস্থা। এ মাদ্রাসাটি জরাজীর্ণ থেকে মনোরম পরিবেশে গড়ে উঠা সম্ভব হয়েছে দেশ বিদেশ সকলের সাহায্যের জন্য হয়তো শিক্ষার ব্যাবস্থা আরও উন্নত দিকে দিয়ে যাওয়া সম্ভব মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে। নিরিবিলি গ্রামীণ কুলাহল মুক্ত মাদ্রাসায় শিক্ষার মান ভালো হওয়াই ভর্তি হতে আগ্রহ বাড়ছে ছাত্র ছাত্রী ও মহিলাদের ।এবং প্রশিক্ষণ প্রাপ্ত আলেমা দ্বারা মহিলাদের জন্য রয়েছে সুশিক্ষার ব্যাবস্থা। শুধু তাই নয় এতিমদের জন্যেও রয়েছে বিনা খরচে পড়ার সুজুগ।বর্ষপূর্তি ছবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব ফতেপুর জামে মসজিদের ইমাম ও খতিব হালিমাতুস সাদিয়া (রা) মাদ্রাসার মুহতামিম মৌলানা মুফতী বোরহান উদ্দিন রব্বানী।সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মুফতী আল-আমিন হোসাইন ও শিক্ষক মৌলানা নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ। এবং বিশ্ব উম্মাহর সকলস্তরের মানুষের জন্য দোয়ার মধ্যদিয়ে ছবক অনুষ্ঠানটি শেষ হয়।



















