সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে ট্রলার ও নৌযান চলাচলে সতর্কতা জারি

 তৈয়্যবুর রহমান ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র এবং সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় সমুদ্রে সকল ধরনের ট্রলার ও নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ নির্দেশনা দিয়ে বলেন, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে পাঠানো যাবে না। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে, ফলে জেলে, নাবিক ও উদ্ধারকারী সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ সতর্কবার্তা দ্রুত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়ার এ বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে ট্রলার ও নৌযান চলাচলে সতর্কতা জারি

আপডেট সময় : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬