সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বেগমগঞ্জে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, জব্দ জিপ বিএনপি সভাপতির সভাপতিত্বেই ব্ল্যাকবোর্ডে ‘জুলাই শহীদ’ স্মরণে, প্রধান বক্তা যুবলীগ নেতা শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এটকোর বিতর্কিত চিঠির তীব্র প্রতিবাদ

প্রতিবেদক: মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টেলিভিশন মালিকদের সংগঠন “এসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো)” কর্তৃক সম্প্রতি জারি করা একটি চিঠি নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট চিঠিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের “নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)” বাধ্যতামূলক করার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটকোর এ ধরনের নির্দেশনা সরাসরি বাংলাদেশের প্রচলিত শ্রম আইন এবং সংবিধান স্বীকৃত পেশা নির্বাচনের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, একজন কর্মীর তার চাকরি পরিবর্তনের পূর্ণ আইনি অধিকার রয়েছে। কোনো কর্মী চাইলে নির্ধারিত নোটিশ পিরিয়ড সম্পন্ন করে বৈধভাবে পদত্যাগ করতে পারেন এবং পরবর্তীতে নিজের পছন্দ অনুযায়ী অন্য যেকোনো প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন। নতুন চাকরিতে যোগদানের জন্য পূর্ববর্তী কর্মস্থল থেকে এনওসি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা শ্রমিক অধিকার পরিপন্থী এবং এটি মালিক পক্ষের দাসত্বমূলক মনোভাবের বহিঃপ্রকাশ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আরও জানায়, সাংবাদিকতা পেশা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যে একজন কর্মীকে জোরপূর্বক আটকে রাখা হবে। বরং দক্ষতা, যোগ্যতা ও স্বাধীন পেশাগত সিদ্ধান্তের ভিত্তিতেই একজন গণমাধ্যমকর্মী তার কর্মস্থল নির্ধারণ করবেন—এটাই গণতান্ত্রিক ও আইনি বাস্তবতা।

সংগঠনটি দ্রুত বিতর্কিত চিঠিটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের শোষণমূলক ও অযৌক্তিক অবস্থান গণমাধ্যম জগতে অস্থিরতা সৃষ্টি করবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশা প্রকাশ করেছে, এটকো সংশ্লিষ্টরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অবিলম্বে এই বিতর্কিত নির্দেশনা প্রত্যাহার করবেন এবং গণমাধ্যমকর্মীদের সাংবিধানিক ও শ্রম অধিকারকে সম্মান জানাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এটকোর বিতর্কিত চিঠির তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬