সর্বশেষ
নালিতাবাড়ীর মাদকবিরোধী মিছিলে মাদকে জড়িত পরিবারের সদস্য কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: এমপি তালুকদার খোকন যত বেশি সমালোচনা, বিজয়ের পথে তত বেশি এগোব’—মিরাজ হাওলাদার আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা ও মানবাধিকার: প্রধান বিচারপতি কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

রাজশাহী:
  • আপডেট সময় : ০৪:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিয়ের দাবিতে এক হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক মুসলিম তরুণী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলীর মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকার বাসিন্দা বিমল দাসের মেজো ছেলের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে সম্পর্ক চলার পর বিয়ের দাবিতে ওই তরুণী যুবকের বাড়িতে এসে অবস্থান নেন।

তরুণীর দাবি, গত এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ায় এলে যুবকের পরিবারের সদস্যরা তাঁকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। তিনি ওই যুবককে বিয়ে করতে চান। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

যুবকের বাবা বিমল দাস জানান, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, মেয়ের বিষয়ে তাঁদের আর কোনো দাবি নেই। পরিবার যা ইচ্ছা করতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মুসলিম তরুণীর হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

আপডেট সময় : ০৪:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬