সর্বশেষ
নালিতাবাড়ীর মাদকবিরোধী মিছিলে মাদকে জড়িত পরিবারের সদস্য কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: এমপি তালুকদার খোকন যত বেশি সমালোচনা, বিজয়ের পথে তত বেশি এগোব’—মিরাজ হাওলাদার আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা ও মানবাধিকার: প্রধান বিচারপতি কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ‘ফল সেমিস্টার-২০২৬’-এর ২৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং মধুমতি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হোসেন খান।

এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রোগ্রাম পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘আধুনিক ব্যবসায়িক পরিবেশে আর্থিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি, এ ধরনের উচ্চশিক্ষা কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রাম কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, সময়ানুবর্তী ও দায়িত্বশীল হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদ শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান নয়, বরং পরিবর্তনশীল জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে শুক্রবার ক্লাস পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মজীবী ব্যক্তিরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। আশা করি, আগামী দেড় বছর শিক্ষার্থীদের জন্য জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬