নালিতাবাড়ীর মাদকবিরোধী মিছিলে মাদকে জড়িত পরিবারের সদস্য
- আপডেট সময় : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া থেকে একটি মাদকবিরোধী মিছিল বের হয় শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে। ওই মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন এলাকাবাসীও উপস্থিত ছিলেন। মিছিল শেষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মালেক ড্রাইভার ও হাতেম আলী নামে দুই ব্যক্তি সাংবাদিক মনিরকে জড়িয়ে উদ্দেশ্যমূলক একটি বক্তব্য দেয় ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। খোঁজ নিয়ে দেখা গেছে, বক্তব্য প্রদানকারী হাতেম আলীর ছেলে সুমন মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে থানায় এবকাধিক মাদকের মামলা রয়েছে। হাতেম আলী ছেলেকে দিয়ে ওই ব্যবসা করায়। অন্যদিকে মালেক ড্রাইভার এর ঔরষজাত ছেলে সজিব ও বাবু মাদক কারবারে জড়িত। তার অন্য স্ত্রীর ঘরে জন্ম নেওয়া আরও দুই ছেলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। এছাড়াও মাদক ব্যবসায় জড়িত মেহেদী মাসুম ওরফে বিগম্যান এর সাথে একসময় মাদক ব্যবসায় জড়িত ছিল মালেক ড্রাইভার। এমনকি বিগম্যান এর কাছ থেকে একটি পুরনো ট্রাক কেনার কথা বলে জমি বিক্রির চল্লিশ হাজার টাকা শেয়ার নিয়ে আত্মসাত করে। অভিযোগ রয়েছে, বিশগিরিপাড়া গ্রামের বাসিন্দা মালেক ড্রাইভার তার ছেলেদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে নিজেকে স্বচ্ছ দেখাতে মাদকবিরোধী কর্মসূচীতে অংশ নেয়। বর্তমানে সে বাজার ছিটপাড়ায় বসবাস করে। কয়েকদিন আগে তার ছেলের একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজালে সাংবাদিক মনিরসহ অনেকে প্রতিবাদ করেন এবং পুলিশ গিয়ে বন্ধ করে দেন। এরই প্রেক্ষিতে মাদকবিরোধী কর্মসূচী শেষে ওই দুইজন সাংবাদিক মনির ও মাকে জড়িয়ে মিথ্যা প্রপাগাণ্ডা করেন। এদিকে ওই ভিডিও ও খবর প্রচারের মাধ্যম ফেসবুক পেজটি (ভিশন টিভি) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির এক নেতা এবং জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাাহিত্য বিষয়ক সম্পাদক এবং আরেক যুবলীগ কর্মী দ্বারা পরিচালিত।



















