সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংসদ সূত্র জানায়, চিফ হুইপ প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। এর পরই পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মৌলভীবাজারের বড়লেখার কৃতি সন্তান জহরত আদিব চৌধুরী এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এবার জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্বে আসীন হওয়ায় বিষয়টি জেলায়ও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

রাজনীতিতে যোগদানের আগে তিনি দেশের অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। করপোরেট জগতে দীর্ঘ অভিজ্ঞতার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

শিক্ষাজীবনেও তিনি উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছেন। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) সম্পন্ন করার পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন, করপোরেট নেতৃত্ব এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সংসদীয় কূটনীতি ও পররাষ্ট্রবিষয়ক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে। বৈশ্বিক পরিবর্তনশীল কূটনৈতিক বাস্তবতায় তাঁর নেতৃত্বে সংসদীয় পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র কার্যক্রম নতুন মাত্রা পাবে বলেও তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

আপডেট সময় : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬