নোয়াখালীর কৃতি সন্তান মাওলানা ইউসুফ আশরাফের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
- আপডেট সময় : ১০:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কৃতি সন্তান, খেলাফতে মজলিসের সিনিয়র নায়েবে আমির এবং বাংলাদেশ প্লাস্টিক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি মাওলানা ইউসুফ আশরাফের হৃদ্রোগের অস্ত্রোপচার (হার্ট অপারেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
ব্যবসায়ী মহলের অনেকেই স্মরণ করেন, মাওলানা ইউসুফ আশরাফ বাংলাদেশ প্লাস্টিক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালে শিল্পের উন্নয়ন ও সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর সেই সময়কে অনেক উদ্যোক্তা প্লাস্টিক খাতের একটি উল্লেখযোগ্য সময় হিসেবে মূল্যায়ন করেন।
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। তাঁর পরিবারও দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।



















