সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া সড়কের উত্তর পাশে মামুনের বাড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন (৪২)-কে আটক করা হয়। তিনি মৃত দীন মোহাম্মদের ছেলে এবং নরোত্তমপুর ইউনিয়নের গনিপুর এলাকার বাসিন্দা। পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরের সামনে বালির স্তূপের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬