সর্বশেষ
Ανακαλύψτε Τα Καλύτερα Καζίνο Με Paysafe Για Ασφαλείς Συναλλαγές নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শেরপুরে ৬৫৮০ যুবক-যুবতীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে উদ্যোগ গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব, ফসল বাঁচাতে আধাপাকা ধান কাটছেন কৃষকেরা যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সিডিএর ডাকেও সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার নির্মাণকাজ! শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, মানব পাচারের অভিযোগে আটক ১ জন, ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বন্ধ মহিলা হোস্টেলে চুরির ঘটনায় ৪ জন গ্রেফতার, উদ্ধার ২ লাখ টাকার মালামাল দে মিষ্টান্ন ভান্ডার সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণদেবীপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের প্রসব-পূর্ব, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা বিষয়ে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে ক্লিনিক প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম ও ডা: তানভীর আহমেদ। এতে গর্ভবতী মা ও তাঁদের পরিবারের সদস্যদের মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব এবং মা ও নবজাতকের সঠিক যত্ন সম্পর্কে সচেতন করা হয়। এ সময় গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের যত্ন, প্রয়োজনীয় টিকা ও পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ প্রসবের বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগ মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। কৃষ্ণদেবীপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী, শেরপুর। এতে সার্বিক সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬