সর্বশেষ
Women Who Play to Win: Inspiring Stories from High-Stakes Poker Queens চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি, সংবর্ধিত গীতা রানী পাল ককটেল-আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী Ανακαλύψτε Τα Καλύτερα Καζίνο Με Paysafe Για Ασφαλείς Συναλλαγές

দে মিষ্টান্ন ভান্ডার সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ ও নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির তৈরির অভিযোগে নালিতাবাড়ীর দে মিষ্টান্ন ভাণ্ডারসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের নালিতাবাড়ী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে শহরের নিলামপট্টিস্থ দে মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়া যায়। একইসাথে ভিতরে মিষ্টি তৈরির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা না থাকায় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
অন্যদিকে দক্ষিণ বাজারের হোটেল শারমিনকে মিষ্টি তৈরিতে ভেজাল পাওয়ায় ৫ হাজার টাকা, রেজাউলের জিলাপি ও গুলগুলির দোকানকে ২ হাজার এবং আব্দুল হালিমের দোকানকে আরও এক হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
এছাড়াও শহরের মধ্যবাজারস্থ বিভিন্ন কসসেমটিকস এর দোকানকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস বিক্রি না করতে সতর্ক করা হয়।
এসময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দে মিষ্টান্ন ভান্ডার সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০২:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬