সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃমিজানুর রহমান মিনজু (টাঙ্গাইল জেলা প্রতিনিদি)
  • আপডেট সময় : ০১:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আবুল হোসাইনের সম্মানিত মাতার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ মার্চ) বাদ আসর নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের পক্ষে সাবেক উপজেলা সভাপতি ডা. এম. এ. মান্নান এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে মুসল্লিরা মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী। তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহভীরু জীবন গঠন করা এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। তারা মরহুমার জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বায়াপুষা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। পরবর্তীতে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন—এ কামনাই সকলের। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬