সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যা: রহস্য উদঘাটনের দাবি, আটক ১

নিজস্ব প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ) |
  • আপডেট সময় : ০৬:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলায় ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ রিফাত হোসেন (১৯) নামের এক যুবককে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী থানার আধাইপুর ইউনিয়নের জিয়াশিমুলিয়া এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা এবং আফজাল হোসেনের ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঘাড়, পিঠ ও কাঁধের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পরদিনই এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর নওগাঁ জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এবং আশুলিয়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ এপ্রিল ভোরে আশুলিয়ার কুড়গা এলাকা থেকে রিফাতকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত পুলিশকে জানায়, ঘটনার রাতে সে ও নিহত মিঠু একই ভ্যানে যাত্রা করছিল। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিল। পূর্বের বিরোধ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনার সময় উভয়েই মাদক সেবন করেছিল বলে ধারণা করা হচ্ছে। মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।
গ্রেফতারকৃত রিফাত বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতরাবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। পুলিশের কাছে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যা: রহস্য উদঘাটনের দাবি, আটক ১

আপডেট সময় : ০৬:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬