সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার শঙ্কা, খাল পরিষ্কার ও খননের দাবি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

 টানা বর্ষণে নোয়াখালী জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে অতীতের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। স্থানীয়দের দাবি, নোয়াখালী জেলায় বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হচ্ছে খাল-নালা ভরাট হয়ে যাওয়া এবং নিয়মিত পরিষ্কার ও খনন না হওয়া। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কায়সার রহমানের কাছে দ্রুত খালগুলো পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আগাম পদক্ষেপ গ্রহণ করা হলে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও নোয়াখালীবাসীর মনে তাজা। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার শঙ্কা, খাল পরিষ্কার ও খননের দাবি

আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬