চরফ্যাশন উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় বিমর্ষ পল্লী বিদ্যুতের এজিএম আল মামুন
- আপডেট সময় : ১১:০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
চরফ্যাশন ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত উপজেলার সকল স্তরের সরকারি ও আধা-সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভার মূল আলোচনার বিষয়বস্তুর পাশাপাশি সবার নজর কেড়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত চরফ্যাশন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আল মামুনের বিমর্ষ চাহনি। তাকে দীর্ঘক্ষণ মুখে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। চরফ্যাশন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রকৌশলসহ সকল দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার প্রাণবন্ত আলোচনার মাঝেও এজিএম আল মামুনের এমন স্তব্ধতা উপস্থিত অনেকের মনেই কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মতে, সরকারি ও আধা-সরকারি দপ্তরের এই বিশাল মিলনমেলায় যেখানে উপজেলার উন্নয়ন নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছিল, সেখানে পল্লী বিদ্যুতের এই শীর্ষ কর্মকর্তার বিমর্ষ ভঙ্গি কিছুটা বেমানান লাগছিল। জনমনে প্রশ্ন উঠেছে— এটি কি কোনো ব্যক্তিগত চিন্তার প্রতিফলন, নাকি উপজেলার বর্তমান বিদ্যুৎ সংকট ও গ্রাহক ভোগান্তি নিয়ে কোনো প্রশাসনিক চাপের ফল? উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সকল দপ্তরের প্রতিনিধিদের সামনে তাঁর এই নিরবতা ইঙ্গিত দিচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতি হয়তো বর্তমানে এমন কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যা সমাধান করা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, “সবাই যখন নিজ নিজ দপ্তরের সাফল্য ও সমস্যা নিয়ে কথা বলছিলেন, তখন আল মামুন সাহেবকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার এমন অবস্থায় বসে থাকা দেখে মনে হচ্ছিল তিনি কোনো বড় ধরনের দাপ্তরিক সংকটে রয়েছেন।


















