সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ

আনিসুর রহমান, রিপোর্টার, চট্টগ্রাম:
  • আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে মোট ২ হাজার ৫০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলায় মোট ১ হাজারটি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে কাঁথারিয়া ইউনিয়নের ৪৯ নম্বর মধ্যে কাঁথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭০০টি এবং সরল ইউনিয়নের সরল আমেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০০টি ত্রাণ প্যাকেট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে সাতকানিয়া উপজেলায় মোট ১ হাজারটি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেওচিয়া ইউনিয়নের কেরাণীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০০টি এবং ঢেমশা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে আরও ৫০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়।

এছাড়া চন্দনাইশ উপজেলায় মোট ৫০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ২৫০টি এবং বরকল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে, যা বরকল ও বরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নির্ধারিত, আরও ২৫০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লী বিদ্যুৎ পরিবার।

সাম্প্রতিক বন্যায় দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেক মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এই মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ

আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬