সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

গাইবান্ধা সদরে হযরত ফাতেমা (রাঃ) মডেল বালিকা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

 গাইবান্ধা সদর উপজেলার ইসলামপাড়া (ভাটপাড়া গোপালপুর) রহমতপুর এলাকায় জুমার নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘হযরত ফাতেমা (রাঃ) মডেল বালিকা মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র শুভ উদ্বোধন করা হয়েছে। নবপ্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য কুরআন, হাদিসসহ সাধারণ শিক্ষার সুযোগ রাখা হয়েছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আমির হোসেন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আনোয়ার হোসেন শেখ ও স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত বালিকাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধা সদরে হযরত ফাতেমা (রাঃ) মডেল বালিকা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬