সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলা প্রতিনিধ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি, ১৫৫, ময়মনসিংহ -১০। উপজেলা ভূমি অফিসের ঐতিহ্যবাহী রাজকাচারীতে আয়োজিত এই মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান থাকবে। ভূমি সেবা মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও এলএসএফসি এর আয়োজনে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথ হতে ভূমি সেবার অনলাইন সিস্টেমে রেজিস্ট্রেশন, নামজারির আবেদন, খাজনা পরিশোধ, ডিসিআর কাটা, খতিয়ানের আবেদন, মৌজা ম্যাপের আবেদন, ভূমি সেবা সংক্রান্ত পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ তেজগাঁও ভূমি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন, যা উপজেলা থেকে বড় স্ক্রিনে জুমে যুক্ত থেকে উপস্থিত সকলে উপভোগ করেন৷ আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য ভূমি সেবার বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহার ও সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। পরবর্তীতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য উপজেলা পর্যায়ে একজন শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তিনজন সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর দাতার হাতে সম্মাননা স্মারক তোলে দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন

আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬