সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

খানসামায় দীঘিতে পড়ে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

 দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ধীরেনপাড়ায় বাড়ির পাশের একটি দীঘিতে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধীরেনপাড়ার বাসিন্দা বিমল রায়ের ১৬ মাস বয়সী ছেলে সন্তান। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ির পাশের একটি ব্র্যাক স্কুলে শিক্ষকতা করেন। রোববার সকালে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে স্কুলে যান। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি স্কুলসংলগ্ন দীঘির পাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা দীঘির পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অত্র ওয়ার্ডের (৩ নম্বর) ইউপি সদস্য দয়াল রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি অসাবধানতার কারণে একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে সকল অভিভাবকের প্রতি অনুরোধ, শিশুদের কখনো একা ছেড়ে দেবেন না, বিশেষ করে পুকুর, দীঘি বা জলাশয়ের আশপাশে সর্বক্ষণ নজরদারি নিশ্চিত করুন।” এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খানসামায় দীঘিতে পড়ে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬