সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর

লক্ষ্মীপুর প্রতিনিধি |
  • আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেলের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে পরিষদের ৬ জন নির্বাচিত ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অনাস্থা দাখিল করেছেন। তাদের অভিযোগে ভিজিএফ, টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচি, বয়স্ক ও বিধবা ভাতার তালিকা প্রণয়ন এবং অর্থ বিতরণে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মেম্বারের দাবি, প্রকল্প বাস্তবায়নে একক সিদ্ধান্ত নেওয়া হয় এবং জনপ্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তাদের।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণেও অনিয়ম হয়েছে। অনেক অসহায় পরিবার প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেন তারা।
অন্যদিকে চেয়ারম্যান মোঃ রাসেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার জনপ্রিয়তা নষ্ট করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর

আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬