ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিঃ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিনিয়োগ উৎসব ২০২৬, শুভ উদ্বোধন ৬ জুলাই
- আপডেট সময় : ১২:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের সম্ভাবনাময় পর্যটন ও বিনিয়োগভিত্তিক প্রতিষ্ঠান ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড তাদের সফল প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘১ম বর্ষপূর্তি বিনিয়োগ উৎসব–২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এ বিশেষ উৎসব, যেখানে বর্তমান ও নতুন বিনিয়োগকারীদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার প্রথম বছরেই বিনিয়োগকারীদের আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেই অর্জনকে উদযাপন এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই এ মাসব্যাপী বিনিয়োগ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে ৬ জুলাই ২০২৬ (সোমবার), ঢালী’স আম্বার নিবাস রিসোর্ট (Dhali’s Amber Nivaas Resort)-এ। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন জনাব মাসুদ সাঈদী, এমপি, চেয়ারম্যান, ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, সম্মানিত বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষপূর্তি বিনিয়োগ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি জুলাই মাসব্যাপী বিশেষ বিনিয়োগ অফার ঘোষণা, সম্মানিত বিনিয়োগকারীদের সম্মাননা প্রদান, নতুন বিনিয়োগকারী নিবন্ধন, বিশেষ উপহার বিতরণ, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার উপস্থাপনা, সৌজন্য মতবিনিময়, মধ্যাহ্নভোজ এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
প্রতিষ্ঠানটির এবারের বর্ষপূর্তির প্রতিপাদ্য “এক বছরের অর্জন, আগামী দিনের অঙ্গীকার” এবং “আপনার বিশ্বাস, আমাদের প্রতিশ্রুতি।” এই প্রতিপাদ্যের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতি দীর্ঘমেয়াদি আস্থা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিনিয়োগ উৎসব শুধু একটি বর্ষপূর্তি উদযাপন নয়; বরং দেশের পর্যটন শিল্পে আধুনিক ও পরিকল্পিত বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল সম্মানিত বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং আগ্রহী নতুন বিনিয়োগকারীদের ৬ জুলাই অনুষ্ঠিতব্য শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানসূচি (সংক্ষেপ)
অনুষ্ঠান: ১ম বর্ষপূর্তি বিনিয়োগ উৎসব–২০২৬ (শুভ উদ্বোধন)
তারিখ: ৬ জুলাই ২০২৬ (সোমবার)
সময়: সারাদিনব্যাপী
স্থান: ঢালী’স আম্বার নিবাস রিসোর্ট
আয়োজক: ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড

















