সর্বশেষ
বেগমগঞ্জে ১১টি বন্য কচ্ছপ উদ্ধার, এটিআই দিঘীতে অবমুক্ত ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে ট্রলার ও নৌযান চলাচলে সতর্কতা জারি ভিসা আছে, ম্যানপাওয়ার নেই: স্বপ্নভঙ্গের নীরব ট্র্যাজেডি নাথেরপেটুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১৫ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর গৌরবময় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – মাসব্যাপী ‘বিনিয়োগ উৎসব–২০২৬’-এর শুভ সূচনা সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা সিরাজদিখানে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার হলো ইয়ামাহা R15M চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদনসভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে জাল নোটসহ মাদক কারবারি আটক গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর গৌরবময় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – মাসব্যাপী ‘বিনিয়োগ উৎসব–২০২৬’-এর শুভ সূচনা

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দেশের সম্ভাবনাময় পর্যটন ও বিনিয়োগভিত্তিক প্রতিষ্ঠান ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড গৌরবময় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং মাসব্যাপী ‘১ম বর্ষপূর্তি বিনিয়োগ উৎসব–২০২৬’-এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এক অগ্রযাত্রার সূচনা করেছে। ৬ জুলাই ঢালী’স আম্বার নিবাস রিসোর্টে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিচালক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী, এমপি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগ সম্প্রসারণের রূপরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান, বিনিয়োগকারীদের সংবর্ধনা, সৌজন্য মতবিনিময় এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রাণবন্ত খেলাধুলা, আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশ এবং আন্তরিক আপ্যায়ন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র এক বছরের পথচলায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড বিনিয়োগকারীদের আস্থা অর্জনের পাশাপাশি দেশের পর্যটন খাতে একটি সম্ভাবনাময় বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিটি অর্জনের পেছনে বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা রয়েছে।
চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের মূল শক্তি হচ্ছে বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা। এই আস্থা অটুট রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক পরিকল্পনার মাধ্যমে দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রতিষ্ঠান কাজ করে যাবে। তিনি সকল বিনিয়োগকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, প্রথম বছরের সফলতা প্রতিষ্ঠানটির জন্য নতুন অনুপ্রেরণা। তিনি জানান, মাসব্যাপী ‘বিনিয়োগ উৎসব–২০২৬’-এর মাধ্যমে বর্তমান ও নতুন বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা, আকর্ষণীয় বিনিয়োগ অফার এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই মাসজুড়ে চলমান বিশেষ বিনিয়োগ অফারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নতুন বিনিয়োগকারী নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং ভবিষ্যৎ প্রকল্প ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ দেশের পর্যটন শিল্পে পরিকল্পিত ও টেকসই বিনিয়োগে নতুন গতি সঞ্চার করবে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল “এক বছরের অর্জন, আগামী দিনের অঙ্গীকার” এবং “আপনার বিশ্বাস, আমাদের প্রতিশ্রুতি।” এই প্রতিপাদ্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রতি দীর্ঘমেয়াদি আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানের শেষপর্বে সকল অতিথি, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আগামী দিনগুলোতে দেশের পর্যটন ও বিনিয়োগ খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাফল্য, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর গৌরবময় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – মাসব্যাপী ‘বিনিয়োগ উৎসব–২০২৬’-এর শুভ সূচনা

আপডেট সময় : ১১:২৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬