সর্বশেষ
এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রেস্তোরা সমিতির সভাপতি গাজী ওসমান গনি সাভার সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের ‘অভয়ারণ্য’—দুর্নীতি, ঘুষ আর ক্ষমতার দাপটে অতিষ্ঠ সেবাগ্রহীতা গাইবান্ধায় কালোবাজারি তেলের কারবারে জড়িত মাদ্রাসা শিক্ষক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা—এলাকায় তীব্র প্রতিক্রিয়া চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে জোরালো যৌথ অভিযান প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি লিজের জমি দখল, ঘর নির্মাণে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে প্রীতিভোজে অংশ নিলেন চকবাজার থানার ওয়ার্ড ২৯-এর কাউন্সিলর প্রার্থী জননেতা হাজী টিপু সুলতান এক বিয়েতে দুই কাবিননামা! নীলফামারীতে কাজীর কারসাজি ফাঁস, জেলহাজতে প্রেরণ নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যা: রহস্য উদঘাটনের দাবি, আটক ১ “প্রচলিত শিক্ষার বাইরে নতুন দিগন্ত: হালিশহরে সমন্বিত প্রজন্ম গঠনের মডেল” মাঠে খেলা, শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত

অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আফজাল আটক, আশুলিয়ায় ডিবির অভিযানে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ আফজাল হোসেন (৪৭)-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে এসআই শেখ মফিজুর রহমানসহ একাধিক সদস্য অংশ নেন।
গ্রেফতারের সময় আফজালের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে, যার মধ্যে ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং প্রভাব বিস্তার করতেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আফজাল আটক, আশুলিয়ায় ডিবির অভিযানে চাঞ্চল্য

আপডেট সময় : ০৪:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬