সর্বশেষ
কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ যশোরের শার্শায় টানা দু’দিনের বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে জেলা পরিষদ শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ঝিনাইগাতী উপজেলায় দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের দায়িত্বশীলতা, দক্ষতা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব প্রশাসন এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

বিদায়ী অতিথি হিসেবে অনিন্দিতা রানী ভৌমিকের কর্মনিষ্ঠা ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

ঝিনাইগাতী উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর জনসেবামূলক কর্মকাণ্ড ও পেশাগত অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৬:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬