সর্বশেষ
কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ যশোরের শার্শায় টানা দু’দিনের বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

আপডেট সময় : ০২:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬