সর্বশেষ
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ লালনিরহাটে মুক্তিযুদ্ধে অবদান ও শিক্ষা বিস্তারে স্মরণীয় শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাত বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মী ওয়াসিম গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’ : শিবির সভাপতি পরবর্তী নির্বাচনের অগ্রগতি জানতে রাকসুর কোষাধ্যক্ষের সঙ্গে রাবি শিবিরের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য সাঈদ আহমেদের মতবিনিময়: নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব ও অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পরিবার ও কৃষক কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, আরএমপির সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

আপডেট সময় : ০৫:৩৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬